• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৭:৫২ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা

১৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:২৮:২৮

রাঙ্গুনিয়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে ২ মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। এ সময় তাকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লিচুবাগান এলাকায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির খবর পেয়ে তদারকিতে নামে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করার প্রমাণ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, একই অভিযোগে ১০ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলার রাজানগর ইউনিয়নের রাণীরহাটে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন বলেন, পেঁয়াজের অতিরিক্ত মূল্য আদায় নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বামনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বামনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৭:২৪



টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা
টাঙ্গাইলে ৩শ’ শিক্ষককে সংবর্ধনা
২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৮:২৬




Follow Us