• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৪:৪৯:৪৫ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

চৌহালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭:২৮

সংবাদ ছবি

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ অক্টোবর শুক্রবার ভোরে উপজেলার কুরকি আশ্রয়ণ প্রকল্প এলাকার কাঠ বাগান থেকে ঐ কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরীর নাম মোছা. শান্তা খাতুন (১৪)। সে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের মো. ঠান্ডু মিস্ত্রির মেয়ে।

Ad

জানা যায়, কুরকি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বাড়ির পাশে কাঠ বাগানে গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে নিহতের পরিবার। পরে তারা পুলিশে খবর দিলে চৌহালী  থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, ২/৩ বছর আগে মোছা. শান্তা খাতুনের বিয়ে হয় প্রবাসী মো. আসাদুলের সাথে। বিয়ের পর থেকে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ডিভোর্স হয় তার। এ নিয়ে শশুরবাড়ির লোকজনের সাথে মামলা-মোকদ্দমা চলছে। পারিবারিক কলহের জেরে শান্তা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন,  প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে আমরা ধারণা করছি। তবে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:৩২


সংবাদ ছবি
বাড্ডায় চলন্ত বাসে আগুন
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৯



সংবাদ ছবি
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৩৬



সংবাদ ছবি
কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই শুরু
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৫৪


Follow Us