• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৩৬:৫৩ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

দাঙ্গা সৃষ্টির দায়ে আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড

২৫ জুলাই ২০২৪ দুপুর ০১:৫৭:৫৭

দাঙ্গা সৃষ্টির দায়ে আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড

নিউজ ডেস্ক: বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ কর্মসূচি ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ডের আদেশ দেওয়ায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

২৪ জুলাই বুধবার এক বিবৃতিতে আমিরাত আদালতের এই রায়কে ‘বিচারের নামে প্রহসন’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এইচআরডব্লিউ’র আমিরাত বিষয়ক গবেষক জোয়ে শিয়া বিবৃতিতে বলেন, এই রায় অপমানজনক এবং বিচার প্রক্রিয়া ছিল অস্বাভাবিক রকমের দ্রুত। অভিযুক্তদের গ্রেপ্তারের পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে রায় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থনে আমিরাতের রাজধানী আবুধাবিসহ সাতটি প্রদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন সেখানকার বাংলাদেশিরা। সেই কর্মসূচি বাস্তবায়নের অভিযোগে বিভিন্ন শহর থেকে মোট ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
রংপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৮:৩৪



৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?
৩৫ বছরের পরে আইনজীবী হতে বাধা কেন?
১৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২০:০১


স্কুল-কলেজে জরুরি নির্দেশনা, সব দপ্তরে চিঠি
স্কুল-কলেজে জরুরি নির্দেশনা, সব দপ্তরে চিঠি
১৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৩১:২৭