• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৮:০৬ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

১৭ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:১২

ঈদ উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ এবং নিউ মার্কেটসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি। সোমবার ১৭ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ঢাকার বিভিন্ন মার্কেটে এলাকায় যানবাহনের চলাচলের সুবিধার্থে এবং মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য কয়েকটি স্পটে ডাইভারশন দেওয়ার কথা জানায় পুলিশ।

আগামী ২১ ও ২২ মার্চ এবং এর পরে ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ডাইভারশনগুলো মোতায়েন থাকবে।

আরও পড়ুন

আজ শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ


ক্রসিংগুলো হলো :

১. পান্থপথ এলাকা, নিউ মার্কেট এলাকা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা এবং মিরপুর- এসব এলাকায় যাওয়ার জন্য যানবাহনকে সোনারগাঁও ক্রসিং থেকে শাহবাগ ঘুরে আসতে হবে।

২. পান্থপথ, গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে, রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

রাজধানীতে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২

৩. মিরপুর রোড ও ধানমণ্ডি থেকে আসা নিউ মার্কেটগামী যানবাহনকে সায়েন্সল্যাব ক্রসিং হতে বাঁয়ে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাঁটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারশন দেওয়া হবে।

৪. নিউ মার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনকে (সিটি বাস ছাড়া) নিউ মার্কেট ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউ মার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।

এ ছাড়া নিউ মার্কেট ক্রসিং থেকে সায়েন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে ৩টি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন

রাজধানীতে বাসচাপায় ২ নারীর মৃত্যু

সব রিকশাচালক ও যাত্রীদের ওই লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যারা কেনাকাটা করবেন না তাদের ওই দিনগুলোয় মার্কেটসংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৬:১৯


আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩০:০৬


পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৩৪

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১৬