• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:১৮:৫১ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় ট্রাক ভর্তি ভারতীয় পণ্য জব্দ

১৭ এপ্রিল ২০২৫ সকাল ১১:৫৭:৫৯

সাতক্ষীরায় ট্রাক ভর্তি ভারতীয় পণ্য জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার লাবসা এলাকা থেকে ট্রাক ভর্তি ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি, থানকাপড়, জিপসাম পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ ।

১৬ এপ্রিল বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি উক্ত মালামাল জব্দ করেন। তবে, এ ঘটনায় বিজিবি কোনো চোরাচালানীকে আটক করতে সক্ষম হয়নি বলে জানা গেছে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চোরাচালানী চক্র ভারত থেকে অবৈধভাবে ট্রাকভর্তি মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড়ে বিজিবি একটি দল অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে এর চালকসহ চোরচালানীরা পালিয়ে যায়। পরে ট্রাক থেকে ভারতীয় শাড়ি, থানকাপড়, জীপসাম পাউডার, সিরামিক পাউডার, টিসু ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৩২


শোকে-স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল
শোকে-স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:৩৫



জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প
জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:০০:৪৪





Follow Us