• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫৭:৫৭ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে ২টি অবৈধ ইটভাটায় ১১ লক্ষ টাকা জরিমানা

১৮ মার্চ ২০২৫ বিকাল ০৫:৪৪:৪৬

মধুপুরে ২টি অবৈধ ইটভাটায় ১১ লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে দুইটি ইটেরভাটায় মোট ১১ লক্ষ টাকা জরিমানা এবং ১টি ইটের ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

১৮ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে স্থাপিত ৩টি ইটের ভাটায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে এ অভিযানে অংশ গ্রহন করেন।

এসময় অবৈধভাবে গড়ে তোলা কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী এলাকার তিতাস ব্রিকসের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ লক্ষ টাকা এবং সিটি ব্রিকসের মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে ভাটার মালিকগণ কোনো বৈধ কাগজপত্র না দেখানোর অভিযোগে সিটি ব্রিকস ও তিতাস ব্রিকসের মালিককে ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই ইউনিয়নের দড়িহাতিল এলাকার মধুপুর ব্রিকস নামক ইটের ভাটার চিমনি বেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম জানান, টাঙ্গাইল জেলায় মোট ২৭৪টি ইটভাটার মধ্যে ১১৮টি বৈধ, আর ১৩৭টি ভাটা আদালতের রিট নিয়ে পরিচালিত হচ্ছে বাকী ১৯টি ভাটার কোনো কাগজপত্র নেই। তারা অবৈধভাবে ভাটাগুলো পরিচালনা করে আসছে। এ মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৪০

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:৩৭


হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি
হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৩:২৭

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৫:৩৬



২ কার্গো এলএনজি আনছে সরকার
২ কার্গো এলএনজি আনছে সরকার
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৯:২৯

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:১৮

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:২২