• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৫৭:২২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে জেরে নিহত ১

১৮ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১১:৩৫

আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধে জেরে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি সংক্রান্ত বিরোধে ইউনুছ (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া উঠেছে। 

১৮ জানুয়ারি শনিবার সাড়ে ১১টায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনাটি ঘটে । নিহত ইউনুছ ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইলিয়াছ গংএবং  জূহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে  ইসমাইল ও তার সহযোগীরা মিলে  ইউনুছ কে পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিহত ইউনুছ এর ভাই জুহর আলী।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই জুহর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০