• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ১২:২৩:২৩ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

জাবিতে গাঁজা সেবনকালে হাতেনাতে ২ নারী শিক্ষার্থী আটক

৩০ অক্টোবর ২০২৪ রাত ০৮:৪০:০২

জাবিতে গাঁজা সেবনকালে হাতেনাতে ২ নারী শিক্ষার্থী আটক

জাবি প্রতিনিধি:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় ২ নারী শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। পুকুরপাড়ে বসে প্রকৃতি দেখতে দেখতে গাঁজা সেবন করছিলেন ওই ২ নারী শিক্ষার্থী। এমন সময় সহকারী প্রক্টরের নিকট হাতেনাতে ধরা পড়েন তারা। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আটকদের একজন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং অপরজন একই ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

৩০ অক্টোবর বুধবার বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাশে তাদের আটক করা হয়। এসময় মাদক সেবনের বিষয়টি স্বীকার করায় প্রক্টর অফিসে নিয়ে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। 

আরও পড়ুন

কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাড়ে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ওই দুই নারী। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা ‘গাজা’ সেবনের বিষয়টি স্বীকার করলে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুনরায় এমন অপরাধ করলে শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২