• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪৯:৫৪ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

২ নভেম্বর ২০২৩ রাত ০৮:৪০:৫০

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দেশে প্রথমবারের মত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলু বোঝায় ৭টি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়। এসব আলু আমদানি করছেন মেসার্স নিশাত ট্রেডার্স ও খাঁন ইন্টারন্যাল আমদানিকারক নামের দু’টি প্রতিষ্ঠান।  

মেসার্স নিশাত ট্রেডাস আমদানিকারক প্রতিষ্ঠান ৪টি গাড়িতে ১১০ মেট্রিকটন ও খাঁন ইন্টারন্যাল প্রতিষ্ঠান ৩টি গাড়িতে ৭০ মেট্রিকটন আলু আমদানি করেন। প্রতি মেট্রিকটন আলু ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। এছাড়াও আমদানির করা আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।

Ad
Ad

হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, ৩৫ জন আমদানিকারক প্রায় ২৭ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

Ad

আমদানিকারক প্রতিষ্ঠান খাঁন ইন্টারন্যালের ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, ভারত থেকে প্রথমবারের মত এই বন্দর দিয়ে আলু আমদানির শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশে সকল খরচ দিয়ে ৩০ টাকা কেজির মধ্যে বিক্রয় করা সম্ভব হবে।

এদিকে আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। 
আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বকশীগঞ্জে আশানুরূপ দাম না পেয়ে হতাশ আলু চাষিরা
বকশীগঞ্জে আশানুরূপ দাম না পেয়ে হতাশ আলু চাষিরা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৮:১৭


শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:২৭



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪:৩৮

দায়িত্ব গ্রহণ করেছেন নতুন গভর্নর
দায়িত্ব গ্রহণ করেছেন নতুন গভর্নর
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৩:৪১


Follow Us