• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:২৬:৫৭ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর পূবাইলে লরি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

২৪ মার্চ ২০২৫ সকাল ০৮:৩৩:২৫

গাজীপুর পূবাইলে লরি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পূবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের পূবাইলের মাজুখান নিমতলী এলাকায় লরি এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং অপর দুই জন আহত হয়েছেন।

Ad

২৩ মার্চ রোববার সকাল ১০টায় পূবাইল থানাধীন টঙ্গী-কালিগঞ্জ সড়কের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন অটোচালক হানিফ মিয়া (৩৫), তার বাড়ি ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায় এবং সাব্বির আলম (২৭), তার বাড়ি ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান দক্ষিণপাড়া এলাকায়। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পূবাইল থানার এসআই রফিকুল জানান, টঙ্গী থেকে পাঁচজন যাত্রী নিয়ে মিরের বাজারের দিকে আসছিলেন দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি। মাজুখান পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে লরি এবং অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে
১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২১:২৪


পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত
পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৩:৩২




নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১


Follow Us