• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:১১:২১ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিকরগাছায় ভাইয়ের হাতে ভাই নিহত

৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:০৬:৫৫

ঝিকরগাছায় ভাইয়ের হাতে ভাই নিহত

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় সীমানার প্রাচীর দেয়াকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের গাছি দায়ের কোপে কামরুল ইসলাম (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

Ad

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোঠপোদাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত কামরুল উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোঠপোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে। আহতরা হলেন, নিহত কামরুলের ভাইপো আতাউর রহমান, ভাবি আনোয়ারা ও ছোট ভাইয়ের স্ত্রী পারভীন। এদের মধ্যে আতাউর ও আনেয়ারার অবস্থা আশংকাজনক।

জানা গেছে, নিহত কামরুলের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের দীর্ঘদিন যাবত জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে তাদের সঙ্গে কামরুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে দা নিয়ে এসে কামরুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে ছুটে আসা ভাইপো আতাউর রহমান, ভাবি আনোয়ারা ও ছোট ভাইয়ের স্ত্রী পারভীনকেও কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তাদের অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নিলে কামরুল মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us