• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৫:৫১ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

গুপ্ত কিংবা ফ্যাসিস্ট, কাউকে ছাড় দেওয়া হবে না: রিতা

২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:০৯

গুপ্ত কিংবা ফ্যাসিস্ট, কাউকে ছাড় দেওয়া হবে না: রিতা
মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশীমূল সড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি: ‘গুপ্ত কিংবা ফ্যাসিস্ট, যে নামেই আসুক, কাউকে দেশ ও জনগণের ক্ষতি করতে দেওয়া হবে না জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেন, ‘বিএনপি আরও কঠোর অবস্থানে থাকবে।’

২৯ নভেম্বর রোববার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশীমূল সড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও পড়ুন

শরীয়তপুরের জাজিরা প্রান্তে সংঘর্ষ-গুলিবর্ষণ, নিহত বেড়ে ২

তিনি বলেন, ১৭ বছরের দুঃশাসনের পর তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। দেশের মানুষের জন্য কাজ করছে সরকার। গত এক মাস ধরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি পালন করছেন। মিছিলের পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থানও নিচ্ছেন তাঁরা।

মানিকগঞ্জ বিএনপির শক্ত ঘাঁটি উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, এখানে যত চেষ্টাই করা হোক, কেউ সফল হতে পারবে না। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও সচেতন রয়েছে। কোনোভাবেই ফ্যাসিস্ট শক্তিকে আবার অবস্থান নিতে দেওয়া হবে না।

সাধারণ মানুষের বাস ও অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং এ-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনকে আরও সতর্কতার সঙ্গে বিষয়গুলো দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী যশোরে, করলেন বিয়ে

এদিকে মেঘশীমূল সড়কের উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে খাদ্যমন্ত্রী বলেন, সড়কটির প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। শুরুতে কাজ শেষ করতে ১৮ মাস সময় লাগবে বলে জানানো হলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি বলেন, কাজের শুরু থেকেই ঠিকাদার ও প্রকৌশলীদের মানসম্মত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। নিম্নমানের ইট সরবরাহের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতা-কর্মীরা বিষয়টি জানিয়েছেন। প্রকৌশলীরাও তা দেখেছেন। ভালো কাজ করলে ঠিকাদার পুরস্কৃত হবেন, আর নিম্নমানের কাজ করলে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রকৌশলী, দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সদিচ্ছা থাকলে অল্প সময়ের মধ্যে মানসম্মত উন্নয়নকাজ করা সম্ভব। মেঘশীমূল সড়কের কাজ অন্য প্রকল্পগুলোর জন্য একটি মডেল হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণী নিহত, চালক উধাও

এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:১৯


হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩৬