• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২৩:০২ (16-Oct-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে জমি সংক্রান্ত দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

১৮ জুলাই ২০২৩ বিকাল ০৪:৫৮:১৬

শিবগঞ্জে জমি সংক্রান্ত দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত দ্বন্দ্বে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছে। ১৭ জুলাই সোমবার দুপুরে উপজেলার সোনামসজিদ-পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেতাউর রহমান (৩৪) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত আয়নাল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ। তিনি জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকারী ছোট ভাই মো.আব্দুল হোসেন পালিছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৫১০
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:৩৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৪:০৪


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪১:১১



একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
একদিনে হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর
১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:২৩