• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:০৪:৩৭ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ১

৬ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০০:২৮

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ১

উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাসচাপায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে। ৫ জুলাই বুধবার রাত ১০ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত  করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লোকমান হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলার শাহপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি অজ্ঞাত ঐ পথচারীকে চাপা দিয়ে চলে যায়।

Ad
Ad

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। মৃত ঐ পথচারীর নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর।

Ad

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লোকমান হোসেন জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহটি থানায় রাখা হয়েছে। পরিচয় পেলে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৬:০৫




ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৪:০৭





Follow Us