• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:১৩:৩২ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে পরিবেশবিরোধী কার্যক্রম, দুই কারখানাকে জরিমানা

২৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:০২:১০

কালিয়াকৈরে পরিবেশবিরোধী কার্যক্রম, দুই কারখানাকে জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি কারখানাকে মোট ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চারটি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে দুটি কারখানা বন্ধ অবস্থায় পাওয়া গেলে, বাকি দুটি কারখানায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে মঙ্গলবার

স্বাকাশ্বর মুরাদপুর উত্তরপাড়া এলাকায় সোহাগ হোসেনের রঙ ফ্যাক্টরিকে 'বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২' অনুসারে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় নুরুল ইসলামের বোতল প্রস্তুতকারী কারখানায় বৈধ কাগজপত্র, লাইসেন্স, মোড়ক বা প্যাকেজিং না থাকায় 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯'-এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ বলেন, পরিবেশ অধিদপ্তরের সহায়তায় আমরা চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে দুটি কারখানা বন্ধ দুটি সচল ছিল। সচল কারখানাগুলোতে আইন লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ৩
৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩১:৪৯



মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
মালদ্বীপকে হারিয়ে সেমিতে পাকিস্তান
৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০