• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ০৭:৪৫:২০ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

বেদখলে থাকা সওজ'র ৩২ শতাংশ জমি উদ্ধার

২৩ মার্চ ২০২৫ সকাল ০৯:৫১:২১

বেদখলে থাকা সওজ'র ৩২ শতাংশ জমি উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে কনসোর্ট গ্রুপের দখলে থাকা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৩২ শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

২২ মার্চ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘুরিয়া ইউনিয়নের বাঘৈর মৌজায় এই জমি উদ্ধার করা হয়। যার সিএস দাগ ১৬১৮, আর.এস দাগ ৮০১ ও এল এ কেস নং ৪৮/১৯৭৬-১৯৭৭।

অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ হাসনাবাদের সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হারুন অর রশিদ।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, ‘দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর মৌজায়, কনসোর্ট গ্রুপের দখলে থাকা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৩২ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩