• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:১৯:১৩ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

২৬ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯:১৫

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

জয়পুরহাট প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত নতুন কমিটি নিয়ে জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু'পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে।

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্র ঘোষিত নতুন কমিটিতে স্থান পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়করা।

এসময় নতুন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়,যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন,মুখ্য সংগঠক এহছান আহমেদ নাহিদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মানিকগঞ্জ পৌরসভার লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংবাদ সম্মেলনে তারা বলেন, গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্র ঘোষিত নতুন কমিটি ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটি একতরফা যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। আন্দোলনের সময় যারা আমাদের সাথে ছিল তারা এই কমিটিতে স্থান পেয়েছে।

অপরদিকে নতুন কমিটিতে পদবঞ্চিতরা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনের প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিল, রাকিব হাসান, শাহিন আলম, নাঈম হোসেন, সবুজ হোসেনসহ প্রমুখ।

আরও পড়ুন

কিশোরগঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

এসময় তারা অভিযোগ করেন বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা মাঠে ছিলেন না তারাই এই নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এমনকি ছাত্রলীগ নেতা এই কমিটিতে স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। অবিলম্বে এই কমিটি বাতিল করে আন্দোলনের শরিক সকলকে সাথে নিয়ে  নতুন কমিটি ঘোষণা করার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ