• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ১১:৪০:০৬ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

৪ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০১:০৪

ধামরাইয়ে গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে তিনটি চোরাই গরুসহ চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

৪ জানুয়ারি মঙ্গলবার সকালে আসামিদের আদালতে পাঠানো হয়।

এর আগে, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধল্লা ভিন্নাডাঙ্গি এলাকার নাজিমুদ্দিনের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পিতা আব্দুস সাত্তারের ছেলে মো. রতন রেজা, এম এ মালেকের ছেলে খোরশেদ আলম, মৃত মনির হোসেনর ছেলে মাসুদুল কবির রনি, শুকুর আলীর ছেলে মো. সাত্তার, মো. জামাল মিয়ার ছেলে মো. জনি, কামাল মিয়ার ছেলে রুবেল মিয়া, তারা সবাই ঢাকা জেলার সাভার পৌর এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি প্রতিদিনের মতো সন্ধ্যায় তিনটি গরু গোয়াল ঘরে দিয়ে ঘুমিয়ে যান ভুক্তভোগী খামারি। পরে দিন সকালে গোয়াল ঘরে গিয়ে আর গরু খুঁজে পাননি। পরে সোমবার ধামরাই থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি। সেই মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তিনটি গরুসহ চোরাই কাজে ব্যবহিত একটি পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ সময় ছয় গরু চোরকে আটক করা হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গত ১ জানুয়ারি রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকা থেকে তিনটি গরু চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর এলাকায় রাতেই অভিযান চালিয়ে ছয় গরু চোরসহ চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১