• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৯:২৪ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

৮ মে ২০২৩ বিকাল ০৪:৩১:২৮

ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ফাঁস দিয়ে সাগর চন্দ্র বর্মণ (২২) নামে ১ যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার চাঁদপাড়া গ্রামের শ্রী ফনি চন্দ্র বর্মণের ছেলে।

৮ এপ্রিল সোমবার দুপুরে ঘোড়াঘাট থানা পুলিশ সাগরকে তার পাশের বাড়ির গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাগর চন্দ্র বর্মণ দীর্ঘদিন থেকে বুক ও পেটের জ্বালাপোড়া সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এ অবস্থায় ৮ মে সোমবার সকাল থেকে বাড়ির লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পাশের বাড়ির গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সাগরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের ঊর্ধ্বতন সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

এ ঘটনায় ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, মৃত যুবক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। পরিবারের কোন সদস্যের অভিযোগ না থাকায় মৃতের মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান
গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান
১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৩৬


সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার
সুনামগঞ্জে নারীসহ ৫ জন গ্রেফতার
১১ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:৫৯







Follow Us