• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৭:২৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

কণ্ঠশিল্পী কনকচাঁপার বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০৯:১৬

কণ্ঠশিল্পী কনকচাঁপার বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কণ্ঠশিল্পী কনকচাঁপার ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে করেছে কাজিপুর উপজেলা বিএনপি। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলমপুর চৌরাস্তায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা লিখিত বক্তব্যে বলেন, বুধবার দুপুর ১২টার দিকে কণ্ঠশিল্পী কনকচাঁপার কর্মী-সমর্থকদের উপর কে বা কারা হামলা চালিয়েছে বিষয়টা আমাদের অজানা। হামলার সময়ে আমি ঢাকায় অবস্থান করছিলাম। অথচ এই হামলা আমার নির্দেশে হয়েছে বলে একের পর এক অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ আসন থেকে এমপি পদে নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে। আমি নিজেও একজন ক্যান্ডিডেট। আমার সাথে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সুসম্পর্ক কনক চাপার সহ্য হচ্ছে না। তাই আমার সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছেন তিনি। সুবিধাবাদী কণ্ঠশিল্পী কনক চাঁপা যে আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন সেই আসনে তার কোন ঠিকানা বা বসতবাড়ি খুঁজে পাওয়া যায়নি। ৫ আগস্টের পর থেকে বিএনপি নামধারী কনক চাঁপা টাকার বিনিময়ে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও কিছু বিএনপি নামধারীদের ব্যবহার করে আমার নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন রতন, সাংগঠনিক সম্পাদক আলহাজ মিজানুর রহমান বাবলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯




কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:০২

আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
আবারও একসঙ্গে জুটি বাঁধছেন মাধবান ও কঙ্গনা
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:১৮



ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট গণনা চলছে
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:৫৬