• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫১:২৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

অস্ত্রসহ চৌগাছার ‘কসাই সেলিম’ আটক

২৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫১:২৩

অস্ত্রসহ চৌগাছার ‘কসাই সেলিম’ আটক

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছার শীর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সেলিম হোসেন ওরফে ‘কসাই সেলিম’কে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। এসময় সেলিমের নিকট থেকে একটি দেশীয় পিস্তল, তাজাঁ বুলেট দুই রাউন্ড, একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

২৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

সেলিম চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামের শামসুল হোসেনের ছেলে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

অভিযোগ রয়েছে, সন্ত্রাসী সেলিম হঠাৎই বেপরোয়া হয়ে ওঠে। চাঁদা আদায়, পুকুর দখল, মোটরসাইকেল ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত তিনি। ভোদড়া গ্রামের আওয়ামী সমর্থিত নিরীহ জনসাধারণের নিকট থেকে প্রায় ১০ লক্ষ টাকা, বিএনপি সমার্থক আজিজুর রহমান কালুর বউয়ের নিকট থেকে ২ লক্ষ টাকা, জামায়াতে ইসলামী সমার্থক রফিকুল নিকট ৩০ হাজার টাকা নগদ চাঁদা নিয়েছেন এই সন্ত্রাসী সেলিম। এছাড়া ভাদড়া গ্রামের আওয়ামী সমর্থকদের পুকুর দখল করে ১০ লক্ষ টাকার মাছ, ধুলিয়ানী ইউনিয়নের পশু ডাক্তার আনোয়ার হোসেনের ১ বিঘা পুকুরের মাছ বিক্রি করে নিয়েছেন তিনি। এছাড়া স্থানীয় এক ব্যক্তির নিকট থেকে একটি মোটর সাইকেল (পালসার ডাবল ডিস্ক) ও স্যামসাং মোবাইল ছিনতাই করেন তিনি। এছাড়াও ধুলিয়ানী ইউনিয়নের একাধিক মানুষের নিকট থেকে আনুমানিক ১ কোটি টাকার চাঁদা নিয়েছে বলে জানায় একাধিক সূত্র।

এবিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন বলেন, যৌথ বাহিনীর অভিযানে সেলিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯