• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৯:২৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

১৩ নভেম্বর ২০২৪ সকাল ১০:০৫:২৩

বাগেরহাটে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

বাগেরহাট প্রতিনিধি: জয় বাংলা স্লোগান দিয়ে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনকালে বাগেরহাটে পৌরসভার পুরাতন বাজার এলাকায় বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যসহ বাগেরহাট জেলা বিএনপির একাধিক নেতাকর্মীকে হামলা ও মারপিটের ঘটনায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার শ্রমিকদল নেতা শেখ শওকাত আলী বাদী হয়ে এ মামলা করেন।

মামলা প্রধান আসামি করা হয়েছে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কারকে। এছাড়াও মামলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছে, ইসলাম নিকারী, খোকন শেখ, লেলিন, জুয়েল খলিফা, সবুজ শেখসহ ৪০ জন। এছাড়া মামলায় আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, জ্বালানি তেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার মোড় এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সে সময় জয় বাংলা স্লোগান দিয়ে সমাবেশে হামলা চালায় বাগেরহাট জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

তাদের হামলায় গুরুতর আহত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ ৩৫ জন। এসময় বিএনপি নেতাদের মারপিট শেষে জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২