• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৫:০৯ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাসহ পাঁচ ব্যক্তি আটক

১২ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১০:৫৭

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাসহ পাঁচ ব্যক্তি আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে নাশকতা করার অভিযোগে উপজেলা যুবলীগের সদস্য লাভলু(২৮) ও বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক আব্দুল হামিদ(৪৩) এবং কৃষক হত্যার অভিযোগে অপর তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪’র টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১৪’র টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আব্দুল বাছেদের নেতৃত্বে র‌্যাবের একটি দল উপজেলার ২নং বেরীবাইদ ইউনিয়নের রামকৃষ্ণবাড়ীর গ্রামে ১০ নভেম্বর রোববার ভোরে অভিযান চালায়। অভিযানে মধুপুর থানায় মো. আব্দুর রহমান বাদী হয়ে দায়ের দায়েরকৃত নাশকতার মামলার এজাহারভুক্ত আসামী ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে লাভলু মিয়াকে বাড়ি থেকে আটক করা হয়। তিনি মধুপুর উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য। এদিন একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকেও আটক করা হয়। তিনি মধুপুর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি ও বেরীবাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক।

আরও পড়ুন

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইলের সদর উপজেলার লতিফপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক গোলাম মোস্তফা গত ৯ আগস্ট সহোদর ও ভাতিজাদের এলোপাতাড়ি ছুরিকাঘতে খুন হন। ওই ঘটনায় নিহতের ছেলে রুবেল মিয়া বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামী নিহতের ভাই মো. জয়নাল মিয়া (৫০) ও তার দুই ছেলে রাসেল মিয়া(৩২) এবং ওয়াছেল মিয়াকে(২৫) আটক করা হয়।

১০ নভেম্বর রোববার ভোরে টাঙ্গাইল ক্যাম্পের র‌্যাবের অপর একটি দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪

টাঙ্গাইল ক্যাম্পের মিডিয়া অফিসার প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, আটক আসামীদের স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪২:৪৪


সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৮:৪৬

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০০:১৪


ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০৪



মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬