• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫৫:৫৪ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

মাটিরাঙ্গায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৬:৩৩

মাটিরাঙ্গায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহন কাউন্টারে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় গাঁজা পরিবহনের সাথে জড়িত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

Ad

২ নভেম্বর শনিবার সকালের দিকে মাটিরাঙ্গা বাজারে শান্তি পরিবহন কাউন্টারের সামনে এই অভিযান চালানো হয়। আটক মো. জাহাঙ্গীর আলম দীঘিনালার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে।

Ad
Ad

জানা গেছে, যাত্রীবাহী বাসে (শান্তি পরিবহন) করে গাঁজা নিয়ে যাওয়া হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের শান্তি কাউন্টারের সামনে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনে (ঢাকা মেট্রো-ব- ১৪-১৬৯১) তল্লাশি চালায় পুলিশের একটি টিম। এসময় যাত্রী বেশে থাকা মাদক কারবারির কাছ থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
আজ ঢাকার মার্কেট বন্ধ যেসব এলাকায়
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৯:৪১

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:২৬

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪২:৫১


হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৯:৩৫

ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
ট্রেলারেই ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৬:০৩




Follow Us