• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:২৩:৩৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে মন্দিরে মন্দিরে দীপাবলি কালীপূজা অনুষ্ঠিত

২ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৫০:৪৮

জয়পুরহাটে মন্দিরে মন্দিরে দীপাবলি কালীপূজা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাতে মন্দিরে মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলার কালি মন্দিরসহ প্রতিটি মন্দিরে দূরদূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের ঢলে মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ।

Ad

১ নভেম্বর শুক্রবার রাত ৮টা থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন কালি মন্দিরসহ উপজেলার বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় সার্বজনীন কালী মন্দিরে দীপাবলি কালীপূজা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এছাড়াও উপজেলার পৌর এলাকার বিভিন্ন মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি কালি পূজা শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হতে দেখা গেছে। কালীপূজা শুরুর আগে শুক্রবার সন্ধ্যায় প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে দীপাবলি কালি পূজা উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন দেব-দেবী ও তুশলী পাঠে বিশেষ প্রার্থনায় মঙ্গল দীপ প্রজ্বলন করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নিহত পূর্ব- পুরুষদের স্মরণেও দীপ প্রজ্বলন করা হয়।

প্রতি বছর কার্তিক মাসের অমাবর্ষা তিথিতে সারা রাতব্যাপী অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই দীপাবলি কালি পূজা অনুষ্ঠিত হয়। প্রায় দুই শত বছর ধরে সাম্প্রদায়িক বন্ধনে এই দীপাবলি পূজাটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় অসংখ্য হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাড়াও আশে পাশের এলাকার মুসলিম জনগোষ্ঠীরা পূজা মণ্ডপ এলাকায় উপস্থিত থেকে অত্যন্ত আনন্দঘন সুশৃঙ্খল পরিবেশে পূজার আনন্দ উপভোগ করে।

দীপাবলি কালি পূজা শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত জেগে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তার জন্য পাঁচবিবি থানা পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা প্রদান করেছেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলী জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার সনাতন ধর্মাবলম্বী মানুষজন অত্যন্ত শান্তিপূর্ণভাবে দীপাবলি কালীপূজা পালন করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পাঁচবিবির বিভিন্ন মন্দির এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫









Follow Us