• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৬:৩০:২৪ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

১৬ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৩৫:২৮

নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: গত ১৫ সেপ্টেম্বর ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানে চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে পৃথক ২টি অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

পরবর্তীতে আটক সন্ত্রাসী ও জব্দ করা মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Ad
Ad

মহেশখালী থানাধীন কালারমারছরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজকে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী। এ সময় তার ঘর তল্লাশী করে শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়৷ পূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র মামলা রয়েছে বলেও যায় নৌবাহিনী।

Ad

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৬
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪১

সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
সারাদেশে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৩


প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ
২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২০:১১


Follow Us