• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৪১:৪৬ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

হরিরামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

৩০ আগস্ট ২০২৪ সকাল ০৮:৩৯:২২

হরিরামপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে স্মৃতি সরকার (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হরিরামপুর থানা ওসি তদন্ত মজিবুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।

নিহত স্মৃতি সরকার (২০) যাত্রাপুর গ্রামের সঞ্জিত সাহার স্ত্রী। তাদের রঞ্জিত সাহা (২) নামের এক ছেলে রয়েছে। সঞ্জিত ব্যাটারি চালিত রিকশা চালান।

স্মৃতির ফুপাতো ভাই লোকেশ কর্মকার বলেন, তার বোনকে তার বোনের স্বামী সঞ্জিত খুন করেছে। শরীরে মারধরের আঘাত রয়েছে। তার ভাইয়ের স্ত্রীর সাথে সম্পর্ক ছিলো বলে স্মৃতিকে মেরে ফেলেছে।

স্মৃতির মা রানী দাস বলেন, আমার মেয়েকে মাঝে মাঝে মারধর করতো সঞ্জিত। আজ ওরে মাইরা ফালাইছে।

স্মৃতির শ্বাশুড়ি নিয়োতি সাহা বলেন,  কোনো কাইজা (ঝগড়া) হয় নাই। শরীরে আঘাতের বিষয়ে জানতে চাইলে বলেন, তাতো জানি না।

এলাকাবাসী জানান, মাঝে মাঝে ঝগড়ার ঘটনা শুনেছি। দুই বউয়ের (সঞ্জিতের ভাইয়ের বউ) সাথেও তাদের বাচ্চাদের নিয়ে ঝগড়া হতো। কয়েক মাস আগে ঝগড়া করে বাপের বাড়িও কয়েক মাস থেকে এসেছে।

গৃহবধূর স্বামী সঞ্জিত সাহা জানান, সে ৪টার দিকে রিকশা নিয়ে বের হয়েছিল। খবর পেয়ে সাড়ে ৫টার দিকে বাড়ি এসে দেখে তার স্ত্রী নেই।

হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। গৃহবধূর নাকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। সঞ্জিত সাহাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
ভরিতে সোনার গহনার দাম কমল ২ হাজার ২১৬ টাকা
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৫

জামিন পেলেন বিদিশা সিদ্দিক
জামিন পেলেন বিদিশা সিদ্দিক
৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০১:১৫

এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
এনবিআরের ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫২:০৬


বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা
বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন জোহেইরি মোলা
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২১:১৭