• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ রাত ১১:৫৬:৩৭ (13-May-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯ আগস্ট ২০২৪ দুপুর ০১:৩৩:৩৭

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালী প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

১৮ আগস্ট রোববার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের নিউমার্কেট গোল চত্বর প্রাঙ্গণে সমাবেশ শেষে পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

Ad
Ad

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুজনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট গিয়ে শেষ হয়। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নিউমার্কেট চত্বরে জমায়েত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
১৩ মে ২০২৬ রাত ০৯:০৩:১৫




ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
১৩ মে ২০২৬ রাত ০৮:৩৮:২৬






Follow Us