• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৪:৩৭ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

২৩ জুন ২০২৪ বিকাল ০৩:২৪:১৩

সৈয়দপুরে বিভিন্ন দাবিতে রংপুর বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সমাবেশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন দাবি বাতিল চেয়ে ইটভাটা মালিক সমিতির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন রোববার শহরের সুলতানগরের ড্রিম প্লাস মিলনায়তনে ওই সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী রংপুর জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সভাপতি এ কে এম মোজাম্মেল হক, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সহ-সভাপতি আবু নাসের শাহ মো. মাহাবুবুর রহমান, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার সহ-সভাপতি এনামুল হক ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নীলফামারী জেলার সহসভাপতি মোজাম্মেল হকসহ অনেকে।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

এ সময় বক্তারা বলেন, রংপুর বিভাগে সরকারি আদেশে সকল ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত জাতীয় বাজেটে অতিরিক্ত ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা আইন ২০১৩ এর সংশোধনী ধারা বাতিল করার দাবি জানানো হয় সমাবেশে।

ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলাসহ নীলফামারী জেলার, জলঢাকা, সৈয়দপুর, কিশোরগঞ্জ, ডোমার, ডিমলার প্রায় শতাধিক ভাটা মালিক সমাবেশে অংশ নেন। তাদের দাবি ইটভাটা বন্ধ হলে আগামীতে সরকারি বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। মানুষ পাকা বাসা নির্মাণ করতে পারবে না। সরকার যে ভাটা নির্মাণে নির্দেশনা দিয়েছে তা কোনো ভাবেই সম্ভব নয়। তাই পুরনো ভাটা বহালের দাবিসহ ভ্যাট, সংশোধনী আইন বাতিলের দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৪৩



দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:০৪