• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ দুপুর ০২:৩৯:৪৯ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

কালাইয়ে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

১৩ জুন ২০২৪ সকাল ০৮:৫৬:০৯

সংবাদ ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে পানিতে ডুবে রাহাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

১২ জুন বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি  উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপুর গ্রামের সেলিম রহমানের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

Ad
Ad

প্রতিবেশীরা জানায়, শিশু রাহাত দুপুরে তার গ্রামে বাবা সেলিমের সাথে মজলিস খেতে যায়। পরে সেলিম তার ছেলেকে বাড়ি রেখে হাটে বাজার করতে যায়। এদিকে শিশু রাহাত বাঁশের কঞ্চিতে সুতা লাগিয়ে বাড়ির সামনে পুকুরে গেলে শিশুটির মা ইতুর চোখে পড়লে তখনই তাকে বাড়িতে নিয়ে যায়। শিশুকে বাড়িতে রেখে মা গোয়াল ঘরে গরুর গোবর তুলতে যায়। কাজ শেষে মা শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে বিকালে তার পুকুরে যাওয়ার কথা মনে পড়লে সেখানে গিয়ে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তাই অপমৃত্যু হিসেবে একটি মামলা দায়ের করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
দুর্ঘটনায় আহত এনসিপি নেতা হান্নান মাসউদ
১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৮:২৯





Follow Us