• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৬:৩৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

১২ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৭:২৩

নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যায় কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্য তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯