• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:২৫:৪৩ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

যশোরে গাছের ডাল ভেঙ্গে পড়ে পথচারী নিহত

১১ জুন ২০২৪ দুপুর ০১:৪১:২৮

যশোরে গাছের ডাল ভেঙ্গে পড়ে পথচারী নিহত

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় গাছের ডাল ভেঙে পড়ে জোহর আলী (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

১০ জুন সোমবার রাত ৯টার দিকে উপজেলার জামতলা টু শার্শা সড়কের রিফা ভাটার সামনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত জোহর আলী উপজেলার উলাসি ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি বেলতলা আমবাজারে সততা থ্রী স্টার ফল ভান্ডার নামের আমের আড়তে কাজ করতেন।

Ad

স্থানীয়রা জানান, জোহর আলী শার্শার বেলতলা আমের বাজারে আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন। সারাদিন কাজ শেষে তিনি রাতে সাইকেল যোগে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে জামতলা টু শার্শা সড়কের রিফা ভাটার সামনে পৌঁছালে আকস্মিক ঝড়ে শিশু গাছের একটি বড় ডাল এসে জোহর আলীর ওপর পড়ে। ডালের চাপায় তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ডাল ভেঙ্গে পড়ে এক ব্যক্তির নিহতের ঘটনাটি আমি শুনেছি। যেহেতু সড়কের দায়িত্ব হাইওয়ে পুলিশের। তারা ভাল বলতে পারবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us