• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:৩৫:৩৩ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ এপ্রিল ২০২৪ দুপুর ১২:১৯:১৯

চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলার চরফ্যাশনের নিপা বেগম (১৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে গৃহবধূর বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে প্রধান অভিযুক্ত গৃহবধূর স্বামীসহ ৪ জনকে আসামি করে ঢাকা মেট্রপলিটন থানায় মামলা দায়ের করেন।

৬ এপ্রিল শনিবার রাত ১০টায় ঢাকার আদাবর থানা এলাকার মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির এ/পি ২৩৩ নম্বর বাড়ির ৬ষ্ট তলায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নিপা ভোলার চরফ্যাশন পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মো. হেলাল উদ্দিনের মেয়ে।

আসামিরা হলো, প্রধান রায়হানুল হক মুগ্ধ, (মা) মাহমুদা খানম মিলি, (বাবা) জহিরুল ইসলাম নান্টুসহ ৪ জনকে আসামি করা হয়। এরা সবাই ঢাকার ২৩৩ নম্বর বাড়িতে বসবাস করতেন।

মামলা সূত্রে জানা যায়, গৃহবধূ নিপা ঢাকার উদ্যান সরকারি কলেজে এইচএসসি ১ম বর্ষের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে রায়হানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে গত ৯ মাস আগে তাদের বিবাহ হয়। বিবাহের পর থেকেই রায়হানের পরিবারের লোকজন নিপাকে শারীরিক নির্যাতন করতেন। আসামিদের নির্যাতনের কারণেই সিলিং ফ্যানের সাথে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন।

তবে গৃহবধূর বাবা হেলাল উদ্দিন বলেন, আসামিরা আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।

ঢাকা মেট্রপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তধীন রয়েছে, রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২ কার্গো এলএনজি আনছে সরকার
২ কার্গো এলএনজি আনছে সরকার
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৯:২৯

মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই, ৯ জনের কারাদণ্ড
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৫:১৮

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:২২

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৪:৩৪

রাজধানীর ২ থানায় নতুন ওসি
রাজধানীর ২ থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৪:১০




ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০২:৩০

এবার বাড়ল লঞ্চ ভাড়া
এবার বাড়ল লঞ্চ ভাড়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৩২