• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১২:২৪:০৮ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

বাফনা’র যবিপ্রবির আহ্বায়ক কমিটি গঠন

১৫ মার্চ ২০২৪ দুপুর ১২:৩৬:০৮

বাফনা’র যবিপ্রবির আহ্বায়ক কমিটি গঠন

যবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন এসোসিয়েশনের (বাফনা) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি(এপিপিটি) বিভাগের শিক্ষার্থী মো. পল্লব হোসেনকে আহ্বায়ক এবং নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

১৪ মার্চ বৃহস্পতিবার  বাংলাদেশ ফুড এন্ড নিউট্রিশন এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি মো. মেহেদী হাসান হাওলাদার ও সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস হাওলাদার (আপন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এপিপিটি বিভাগের শিক্ষার্থী গোপাল কুমার কুন্ডু ও রাহাত খান এবং এনএফটি বিভাগের শিক্ষার্থী সামিয়া তাবাসসুম তীয়া।

বিজ্ঞপ্তিতে উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. পল্লব হোসেন বলেন, এই সংগঠনের সাথে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছি। এটি বাংলাদেশের সকল স্তরের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। সাধারণ জনগণ ও  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সম্পর্কে অবগত করা, খাদ্যের মান উন্নয়নের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি প্রোগ্রাম করে যাচ্ছে নিয়মিত। সর্বদা খাদ্য বিষয়ে মানুষকে সচেতন ও বিভিন্নভাবে সাহায্য করে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩