• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:১৬ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার

১১ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৯:৩২

গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

১১ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলার হিজলবাড়িয়া সাহারবাটি সড়কের আট কবর এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। এঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বোমা সদৃশ বস্তু দুটি সড়কে ডাকাতি কিংবা কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে জন্য ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

গাংনী থানার এসআই অঙ্কুশ জানিয়েছেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭