• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫৭:১৯ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে নাগরিক সংবর্ধনা

১১ মার্চ ২০২৪ সকাল ০৭:৫৮:২৮

জয়পুরহাটে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে নাগরিক সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি: পুলিশ সপ্তাহ ২০২৪-এ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বিপিএম পদক প্রাপ্তি এবং মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ১০ মার্চ রোববার বিকাল সাড়ে ৪টায় জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পৃথকভাবে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক গোলাম হক্কানির সভাপতিত্বে ও সদস্য সচিব নন্দলাল পার্শির সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, চেম্বার অফ কমার্স সভাপতি হাকিম মন্ডল, জয়পুরহাট জেলা জজ আদালতের পিপি অ্যাড. নীরেন্দ্রনাথ মন্ডল ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।

সভায় বক্তারা বলেন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের এমন কৃতিত্বে জয়পুরহাট জেলা দেশব্যাপী ব্যপক সুনাম অর্জন করেছে।

আরও পড়ুন

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি, ভূমি নায়েবকে শোকজ

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম তার বক্তব্যে চাকরি জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, এ কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব জয়পুরহাট জেলাবাসীর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
ডোমারে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৪৮



নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
নানক পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৪৩





আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
আজীবন চুল না রাখার শপথ বিশাল দাদলানির
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৬

একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
একদিনে হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০১:০১