• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৫:১৬ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

হিলি স্থলবন্দর দিয়ে আসবে ভারতীয় পাট বীজ

৬ মার্চ ২০২৪ রাত ০৮:৫৬:১০

হিলি স্থলবন্দর দিয়ে আসবে ভারতীয় পাট বীজ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘ দেড় বছর বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৩ হাজার ৮০ মেট্রিকটন পাট বীজ আমদানির অনুমতি পেয়েছে ৫৬ জন আমদানিকারক। আমদানি করা পাট বীজগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

Ad

৬ মার্চ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী।

Ad
Ad

হিলি কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, দেশে চাহিদা থাকায় ভারত থেকে বিভিন্ন জাতের পাট বীজ আমদানির অনুমতি পেয়েছে আমদানিকারকরা। সকল প্রক্রিয়া শেষে দুই একদিনের মধ্য ভারত থেকে পাট বীজ আমদানি শুরু হবে। তবে দীর্ঘ সময়ে পাট বীজ আমদানি বন্ধ ছিল। সর্বশেষ ২০২২ সালের ১৩ মার্চ এই বন্দর দিয়ে আমদানি শুরু হয় পাট বীজ।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন করে পাট বীজ আমদানি শুরু হলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের দৈনন্দিন আয়ও বাড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬






Follow Us