• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৫:৪২ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

৩ মার্চ ২০২৪ সকাল ০৮:১৫:৩১

শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুলাল মল্লিক (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

এলাকাবাসী ও নিহতর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কৈজুরী ইউনিয়নের ব্যাপারী গোষ্ঠী ও মল্লিক গোষ্ঠীর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

জমিজমা সংক্রান্ত এ বিরোধ মীমাংসার জন্য ২ মার্চ শনিবার দুপুরে উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুটিয়া গ্রামে একটি শালিস বৈঠকে দুই পক্ষের মধ্যে কথাকাটির একপর্যায়ে হামলা মারপিটের ঘটনা ঘটে। এসময় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকনের নির্দেশে তার লোকজন দুলালের উপর হামলা চালিয়ে মারপিট করলে দুলাল গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

এঘটনায় নিহতর পরিবারের লোকজন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকনকে দায়ী করেন।

তবে, চেয়ারম্যান খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন কথা ছড়ানো হচ্ছে।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩