• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ দুপুর ০১:২৬:৫২ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ১৫ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

২৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:০১:৫০

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের অবৈধ বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad

অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন কাগজপত্র না থাকায় ১৫টি প্রতিষ্ঠানকে বন্ধের নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad
Ad

এ সময় শহরের নিরাময় হাসপাতাল (প্রা:)কে ৫ হাজার টাকা, নিউ নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে ১ হাজার টাকা ও আলআমিন ডায়গনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, স্বাস্থ্য অধিপ্তরের নির্দেশনা অনুযায়ী অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে বুধবার অবৈধভাবে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ১৫টি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
দুর্ঘটনায় আহত এনসিপি নেতা হান্নান মাসউদ
১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৮:২৯




সংবাদ ছবি
নবীনগরে আগাম তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি
১৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৯:৪৫




Follow Us