• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৩৮:৫৪ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে সংসদ সদস্য পিংকুকে নাগরিক সংবর্ধনা

১৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৫৫:২৮

লক্ষ্মীপুরে সংসদ সদস্য পিংকুকে নাগরিক সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকুকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি সোমবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনা দেয়া হয়। এর আগে ফিতা কেটে প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।

Ad
Ad

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।

Ad

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, বাজার কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি আবদুর নুর, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো. আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, দফতর সম্পাদক  মো. ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য অহিদ মিয়া, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সাংবাদিক ইব্রাহিম খলিল মঞ্জু, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মনজু, দৈনিক শেয়ার বিজ ও এশিয়ান টিভি জেলা প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ, সময় টিভি’র ক্যামেরাপার্সন কনক ক্বারী, সাংবাদিক হাসান ও সাংবাদিক তানভীর আহাম্মেদ রিমন প্রমুখ।

এদিকে প্রধান অতিথি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু আয়োজক ও নাগরিকদের দীর্ঘ দিনের নানা সমস্যার কথা শুনেন ও সমাধানের আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us