• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:২৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

তুরস্কের স্কুলে আবারও বন্দুক হামলা, নিহত ৯

১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:০০:৫৫

তুরস্কের স্কুলে আবারও বন্দুক হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর চালানো বন্দুক হামলায় আট শিক্ষার্থীসহ প্রাণ হারিয়েছে ৯ জন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৩ জন।

নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিশ্চিত করেছে।

১৫ এপ্রিল বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে কাহরা-মানমারাস শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

হামলাকারী ওই স্কুলেরই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং সাতটি ম্যাগাজিন নিয়ে দুটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায় সে। এরপর নিজের গায়েও গুলি করে আত্মহত্যা করে।

ধারণা করা হচ্ছে, ব্যবহৃত অস্ত্রগুলো তার বাবা সাবেক পুলিশ কর্মকর্তার। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে হামলাকারী কিশোরের বাবাকে।

এ ঘটনার মাত্র একদিন আগে তুরস্কের সানলিউরফা প্রদেশে একটি স্কুলে হামলা চালিয়েছিল এক সাবেক শিক্ষার্থী। আহত হয়েছিল ১৬ জন। ওই ঘটনার পরও আত্মহত্যা করেছিল হামলাকারী।

তথ্যসূত্র: বিবিসি, আলজাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮