• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ১০:৫৭:৫১ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে অটো চালক নিহত

৩ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৪৪:২৪

ঘাটাইলে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে অটো চালক নিহত

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে মাটি ভর্তি ড্রাম ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে টিটু খা (৬০) নামে এক অটো চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি লোকেরপাড়া গ্রামের হিটলার খার ছেলে।

৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে এ ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তাদের এক আত্মীয়র জানাজার নামাজে শরিক হতে একটি অটো গাড়িতে করে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হয়ে দিঘলকান্দী ইউনিয়নের সালেংকা মোড়ে পৌছালে মাটি ভর্তি ড্রাম ট্রাকের সাথে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো চালক ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় অটোগাড়ির দুই যাত্রী আহত হন। আহতরা হলেন- লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) ও একই গ্রামের গৃহবধু নুরজাহান (৭৫)।

স্থানীয়রা সাইফুলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও নুরজাহানকে  টাঙ্গাইল শেখহাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩