• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৬:২১:৪৫ (31-Jul-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ছাড়পত্র না থাকায় ৫ ইটভাটা মালিককে ২৫ লাখ টাকা জরিমানা

৩০ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৩৬:৩৫

টাঙ্গাইলে ছাড়পত্র না থাকায় ৫ ইটভাটা মালিককে ২৫ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় পাঁচ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা ও দু’টি ভাটার চ্যুল্লি এবং কাঁচা ইট ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৯ জানুয়ারি সোমবার দিনব্যাপী মধুপুর ও ঘাটাইল উপজেলায় পরিবেশের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক জমির উদ্দিন এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

জমির উদ্দিন জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় মধুপুরের দড়িহাতিল এলাকার মেসার্স মধুপুর ব্রিকস ও মেসার্স তিতাস ব্রিকস, কুড়ালিয়ার মেসার্স আশা ব্রিকস ও মেসার্স সিটি ব্রিকস, ঘাটাইলের রসুলপুরের মেসার্স সালাম/সাগর ব্রিকস মালিককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়াও ঘাটাইলের মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকসের চ্যুল্লি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







তিতুমীর কলেজে বিশ্ব বাঘ দিবস উদযাপন
তিতুমীর কলেজে বিশ্ব বাঘ দিবস উদযাপন
৩০ জুলাই ২০২৬ রাত ০৯:০৫:১৬




Follow Us