• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৪৪:২৫ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে নবনির্বাচিত সংসদ সদস্যকে লাখ লাখ মানুষের সংবর্ধনা

১৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৫৫:৫৪

ঘাটাইলে নবনির্বাচিত সংসদ সদস্যকে লাখ লাখ মানুষের সংবর্ধনা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও নাগরিক কমিটির পক্ষ থেকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।  

১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ঘাটাইল কলেজ মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান। এতে প্রধান বক্তা ছিলেন সাংবাদিক, লেখক ও গবেষক জুলফিকার হায়দার।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

এ সময় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী, জেলা পরিষদের সদস্য রোকুনুজ্জামান ঠান্ডু, আনোহলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবু, দিঘলকান্তি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ-সম্পাদক ইশতিয়াক আহম্মেদ রাজিব, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান তালুকদার সুজন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় মনোনয়ন পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান। এখানে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হন আমানুর রহমান। নির্বাচনের ভোট গ্রহণ পরবর্তী ফলাফলে দেখা যায়, ১১৯টি কেন্দ্রে আমানুর রহমান খান রানা ভোট পেয়েছেন ৮২,৭৪৮ এবং কামরুল হাসান খান পেয়েছেন ৬৯০৩৫ ভোট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২