• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:২৬:২৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

২ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০২:৪০

আখাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

মোহাম্মদ আবির, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের গিয়ার ভেঙে চট্টগ্রাম-সিলেটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সোয়া ৫টার দিকে আখাউড়ার বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

আখাউড়া রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম শিকদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকেল সোয়া পাঁচটার দিকে আখাউড়া স্টেশনের আউটারে প্রবেশের সময় ইঞ্জিনের গিয়ার ভেঙে বিকল হয়ে পড়ে। এতে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেলপথের যোগাযোগ বন্ধ রয়েছে। সে সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Ad

তিনি বলেন, আখাউড়া থেকে অতিরিক্ত ইঞ্জিন যাওয়ার পর ট্রেন চলাচল শুরু হবে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৫০:১৮

নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
নারায়ণগঞ্জে বিদেশি রিভলবার উদ্ধার
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:৪০:৩৫



টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
টানা তৃতীয় দফায় কমলো সোনার দাম, ভরি কত?
১৪ মার্চ ২০২৬ সকাল ১১:১২:০৮



Follow Us