• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:২৭:০৫ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

ক্ষেতলালে নাশকতা মামলায় ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

৬ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:১০:২৩

ক্ষেতলালে নাশকতা মামলায় ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতার মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান হাসান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দেওয়ান হাসান ক্ষেতলাল উপজেলার হন্তনাবাদ গ্রামের আলহাজ আব্দুল হামিদের ছেলে।

৫ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার মধুপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, দেওয়ান হাসানের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরক মামলা ছিল। শুক্রবার রাতে ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী ফোর্স নিয়ে মধুপুকুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে নাশকতা মামলার আসামি দেওয়ান হাসানকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নাশকতা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩