• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৩:১৫ (18-Oct-2026)
  • - ৩৩° সে:

শার্শায় নৌকার প্রার্থীর ২ সমর্থককে জরিমানা

৩ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:৪৬:৩০

শার্শায় নৌকার প্রার্থীর ২ সমর্থককে জরিমানা

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-১ (শার্শা) আসনের নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিনের ২ সমর্থককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৩ জানুয়ারি বুধবার সকালে উপজেলার বাগআঁচড়া-কায়বা ইউনিয়নের বকুলতলা, চালিতাবাড়িয়া বাজার এলাকায় এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন,‌ বাগআঁচড়া গ্ৰামের মৃত আ. হালিমের ছেলে শামীম (৩৯) ও কায়বা গ্ৰামের মৃত হামজার আলীর ছেলে মাসুদ (২৪)।

এ ব্যাপারে ফারজানা ইসলাম বলেন, আচরণবিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর কারণে নৌকার ২ সমর্থককে জরিমানা করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়
১৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৩৩