• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৪২:২৭ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে শার্শায় লিফলেট বিতরণ

৩ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৫০:২৪

ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে শার্শায় লিফলেট বিতরণ

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জন্য জনমত তৈরির লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে শার্শা উপজেলা বিএনপি।

২ জানুয়ারি মঙ্গলবার শার্শা উপজেলা বাগআঁচড়া বাজারে তারা এসব লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহিরের নেতৃত্বে বাগআঁচড়া বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।  

আরও পড়ুন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

এ সময় তারা বলেন, এদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায়। নিজেদের মধ্যে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করাটা দেশের মানুষের সাথে তামাশা করার সামিল। বিরোধীদলের নেতাকর্মীদের জেলে রেখে একতরফা নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না। তাই অসহযোগ আন্দোলনের মাধ্যমে একদলীয় সরকারকে বিদায় দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

শার্শা উপজেলার যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, বেনাপোল পৌর থানার যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ান বিএনপির ১নং যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আনোআর হোসেন বাবু, যুগ্ম-আহবায়ক মোনায়েম হোসেন, যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক আবু তাহের, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন বাবলু, থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯