• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১০:৫৯:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কলমাকান্দায় দুর্বৃত্তের হাতে সাবেক ইউপি সদস্য খুন

২০ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৪:৪৬

কলমাকান্দায় দুর্বৃত্তের হাতে সাবেক ইউপি সদস্য খুন

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় দুর্বৃত্তের হাতে মতি মিয়া (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য হত্যার ঘটনা ঘটেছে।

Ad

১৯ ডিসেম্বর মঙ্গলবার ভোরে উপজেলার ৩নং পোগলা ইউনিয়নের রামনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মতি মিয়া ওই ইউনিয়নের মুলগাও গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে। তিনি ২ বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে অজ্ঞাত লোক মুঠোফোনে তাকে ডেকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী রামনাথপুর গ্রামের হাওরে তাকে হত্যা ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে ঘাতকদের আটক করতে কাজ করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us