• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৫০:১২ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

৩ ঘন্টার ব্যবধানে আলিম হত্যা মামলার আসামী পুত্র রিজভী গ্রেফতার

২২ নভেম্বর ২০২৩ রাত ০৯:৩০:৫৪

৩ ঘন্টার ব্যবধানে আলিম হত্যা মামলার আসামী পুত্র রিজভী গ্রেফতার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে আব্দুল আলিম হত্যা মামলার প্রধান আসামি রিজভী ও তার স্ত্রী জান্নাতিকে গ্রেফতার করেছে কালাই থানা পুলিশ। ২২ নভেম্বর বুধবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সন্ধ্যা ৭ টায় কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াসিম আল বারী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত সোমবার মধ্যে রাতে ঘুমের ভেতরে ছেলে রিজভী কুড়াল দিয়ে আব্দুল আলিমের ঘারে কোপ দিলে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসধীন অবস্থায় ২২ নভেম্বর বুধবার সকাল ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই বাবলু ফকির বুধবার দুপুরে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে ঘাতক রিজভী ও জান্নাতিকে গ্রেফতার করে পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে হত্যা মামলার আসামি রিজভী ও জান্নাতিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
শাহজালালের মাজারে এবার মিলল প্রায় ৮৯ লাখ টাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৫


দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ফিফার আসরে রাশিয়া
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুদিনে ডিএমপির ৪৪০৭ মামলা
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:৩৩

যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
যারা ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০৩



নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
১৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:৩৩